Corporate Sangbad
শেয়ারবাজার

২৮ অক্টোবর মুন্নু সিরামিকসের বোর্ড সভা

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬, ৪:০১ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।