Corporate Sangbad
শেয়ারবাজার

২৮ অক্টোবর যমুনা ব্যাংকের বোর্ড সভা

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬, ১:০৪ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।