Corporate Sangbad
কর্পোরেট

সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন ·

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ট্রেনিং ও রিসার্চ একাডেমির আয়োজনে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা রবিবার (১১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসানসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় মানিলন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট ও এন্টি টেরোরিজম অ্যাক্টসহ ক্রেডিট-ব্যাকড এবং ট্রেড-বেজড ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন এবং তা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন সেশন পরিচালিত হয়।