Corporate Sangbad
শেয়ারবাজার

১৫ অক্টোবর নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভা আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সঙ্গে সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।