Corporate Sangbad
শেয়ারবাজার

ইনটেকের অফিসের ফ্লোর পরিবর্তন

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬, ৩:২২ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের অফিস একই ভবনের এক তলা থেকে অন্য তলায় স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ সেপ্টেম্বর থেকে পুরানা পল্টনের একই ভবনের প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় অফিস স্থানান্তর করেছে কোম্পানিটি। তবে অফিসের ভবন ও ঠিকানা অপরিবর্তিত রয়েছে।

কোম্পানিটির আগের অফিসের ঠিকানা ছিল-আইভরি কৃষ্ণচূড়া (১ম তলা), ৩/১-ই, পুরানা পল্টন, ঢাকা-১০০০। নতুন অফিসের ঠিকানা-আইভরি কৃষ্ণচূড়া (২য় তলা), ৩/১-ই, পুরানা পল্টন, ঢাকা।