Corporate Sangbad
শেয়ারবাজার

বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে। এজন্য কোম্পানিটির ব্যয় হবে ৫ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকা। তবে এর সঙ্গে নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচ যুক্ত হবে।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার কনকর্ড লিলি হাইটসে (প্লট নম্বর ০৮, সড়ক নম্বর ১৬, পুরোনো ২৭) অবস্থিত ২৪ হাজার ৩২১ বর্গফুট আয়তনের বাণিজ্যিক স্পেসটি কিনবে কোম্পানিটি।

গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৪২তম সভায় বাণিজ্যিক স্পেস কেনার এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।