পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডে ৬০ কোটি টাকা অতিরিক্ত ইকুইটি বিনিয়োগ করবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডে ৬০০ মিলিয়ন টাকা বা ৬০ কোটি টাকা অতিরিক্ত ইকুইটি বিনিয়োগ করবে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এ অতিরিক্ত বিনিয়োগ সম্পন্ন করা হবে।