Corporate Sangbad
কর্পোরেট

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন ·
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৪১৩তম সভা গত ২৩ সেপ্টেম্বর ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান  মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
 
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, এ. কে. আজাদ, মো: মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান,  ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম এবং মোয়াম্মেল এ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব  মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।