Corporate Sangbad
সারাদেশ

শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন · সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর খোদেজা বেগম (৭২) নামে এক বৃদ্ধার ম-রদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) জয়নগর ইউনিয়নের অষ্টানি কাইয়াবাড়ি এলাকার শাফিজউদ্দিনের মুরগির খামারের ময়লার গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নি-হত খোদেজা বেগম জয়নগর ইউনিয়নের জামগড় গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোদেজা বেগম প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। পরে তার সন্ধানে খোঁজাখুঁজির একপর্যায়ে মুরগির খামারের ময়লার গর্তে মরদেহ পড়ে থাকার বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বৃদ্ধার মৃত্যুর পেছনে কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।