Corporate Sangbad
শেয়ারবাজার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকের মৃত উদ্যোক্তার সৈয়দ মনজুর এলাহীর মালিকানাধীন ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই নমিনির বিও হিসাবে সমান অনুপাতে হস্তান্তর সম্পন্ন হয়েছে।  দুই নমিনির প্রত্যেকে সমান ৫০ শতাংশ করে শেয়ার পেয়েছেন।

হস্তান্তরের পর সৈয়দ মনজুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মনজুর ৫০ শতাংশ শেয়ার পেয়েছেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন পরিচালক। অপরদিকে তার মেয়ে মুনিজে মনজুরও ৫০ শতাংশ শেয়ার পেয়েছেন। তিনি ব্যাংকটির একজন উদ্যোক্তা।