Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের বড় পতনে লেনদেন শেষ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন ·

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ২০ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৪৫ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৩০৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০৩.৬৪ পয়েন্ট কমে ৫৫৫৮.৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৪.৫৪ পয়েন্ট কমে ২১১৬.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২২.৬৫ পয়েন্ট কমে ১১১৫.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৩৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শার্প ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডোমিনেজ স্টিল, এনভয় টেক্সটাইলস্, তৌফিকা ফুডস, নিটল ইন্সুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এমবিএল ১ম মি: ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, এম্বি ফার্মাসিউটিক্যালস, সাউথইস্ট ব্যাংক, এনভয় টেক্সটাইলস্।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আমরা নেটওয়ার্ক, সোনারগাঁও টেক্সটাইল, ডোমিনেজ স্টিল, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, সেনা ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, আমরা টেকনোলজিস, মেঘনা পেট, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

আজ ডিএসই'র বাজার মূলধন:- ৬৯১৭১৬০১৩৯৮৭৬.৫০।