২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। আর ১৫ এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা বোর্ডের।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান চ্যানেল টোয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
