রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইএল ক্যাফে’(EL Café)। জনপ্রিয় Espresso Lounge-এর পেছনের টিমের নতুন এই উদ্যোগে স্পেশালটি কফি, হাতে তৈরি বেকারি পণ্য এবং প্রিমিয়াম ডাইনিংয়ের সমন্বয়ে অতিথিদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ক্যাফেটি।
বুধবার (১৯ আগস্ট) ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইএল ক্যাফে’(EL Café)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফেডারেল গ্রুপের প্রতিনিধি জনাব ওভি ডিয়াজ ও জনাব রিপন বড়ুয়া । এ সময় দেশের বিভিন্ন ফুড ব্লগার, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দিনের ব্যস্ততায় এক কাপ কফির সঙ্গে স্বস্তির বিরতি কিংবা সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ডিনার—দুই ধরনের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে ‘ইএল ক্যাফে’ (EL Café)। দিনের প্রাণবন্ত ক্যাফে পরিবেশ সন্ধ্যার পর রূপ নেয় পরিশীলিত বিস্ট্রো আমেজে।
বনানীর Espresso Lounge-এর গুণগত মান ও কারুশিল্পের ধারাবাহিকতায় ‘ইএল ক্যাফে’(EL Café)-তে থাকছে তাজা রোস্ট করা স্পেশাল কফি। পাশাপাশি ক্যাফেটির নিজস্ব বেকারিতে তৈরি হচ্ছে হাতে তৈরি ক্রসোঁন্ট, কুকিজ, কেক, পেস্ট্রি এবং বিভিন্ন ধরনের বেকড আইটেম।
‘ইএল ক্যাফে’ (EL Café)-এর মেন্যুর অন্যতম আকর্ষণ প্রিমিয়াম ওয়াগিউ বিফ দিয়ে তৈরি নির্বাচিত গুরমে পদ। এছাড়াও রয়েছে হ্যান্ডক্রাফটেড গুরমে বার্গার, তাজা উপকরণে তৈরি সালাদ, সিগনেচার ব্রেকফাস্ট, আর্টিজান স্যান্ডউইচ, পাস্তা এবং বিভিন্ন ধরনের তাজা বেক করা ডেজার্ট।
সমসাময়িক নকশায় সাজানো ক্যাফেটির ইন্টেরিয়রে রয়েছে উজ্জ্বল ও আরামদায়ক পরিবেশের পাশাপাশি সবুজের ছোঁয়া। অতিথিদের আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে পরিকল্পিত বিভিন্ন স্পেস ক্যাফেটিকে দিয়েছে উষ্ণ ও আমন্ত্রণমূলক আবহ।
ধানমন্ডির প্রাণবন্ত ক্যাফে সংস্কৃতিতে নতুন সংযোজন হিসেবে ‘ইএল ক্যাফে’ (EL Café)-কফিপ্রেমী, খাবারপ্রেমী, পেশাজীবী এবং পরিবারের সদস্যদের জন্য এক ভিন্নধর্মী গন্তব্য হয়ে উঠতে চায়। স্পেশালটি কফি, প্রিমিয়াম উপকরণ, নিজস্ব বেকারির হাতে তৈরি আয়োজন এবং পরিশীলিত ডাইনিংয়ের সমন্বয়ে ক্যাফেটি ইতোমধ্যে অতিথিদের স্বাগত জানাতে শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ধানমন্ডির ক্যাফে ও ফুড সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করল ‘ইএল ক্যাফে’ (EL Café)।