Corporate Sangbad
আইন-আদালত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন ·

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে আর্টনি জেনারেল ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রপতি  নির্বাচনের তফসিল স্থগিত ও সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। তাই আগামী ২০ আগষ্ট রাষ্ট্রপতি নির্বাচনে বাঁধা নেই। 

রিটের পক্ষে আইনজীবী ছিলেন-এডভোকেট ইউনূস আলী আকন্দ ও রাষ্ট্রপক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষে ছিলেন-অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, রিট খারিজের হাইকোর্টের পূর্নাঙ্গ রায়ের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব।

গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে আইন সচিব ছাড়াও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুইজন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

ইসির হিসবে মতে, এবার মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। মঙ্গলবার (১৮ আগষ্ট) প্রত্যাহারের শেষদিন।

সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি-(ক) দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। তবে এ কারণে ওই ব্যক্তি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

রিটকারী আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার কারণ দেখিয়ে গতমাসে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামীর নেতৃত্ব ১১ দল কর্ণেল অব. অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছেন। অপরদিকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তবে সংসদে বিএনপির সংসদ সদস্য দুই তৃতীয়াংশ থাকায় বিএনপি প্রার্থী নির্বাচিত হবেন।