২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে সংসদ ভবনে বেশ কিছু নান্দনিক ও আধ্যাত্মিক পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" স্থাপন করা হয়েছে।
পাশাপাশি, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে সংবিধানের মূলনীতির আলোকেই ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ বাক্যটি খোদাই করে সংযোজন করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সৌন্দর্য বর্ধন এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন ঘটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।