Corporate Sangbad
কর্পোরেট

পোশাকশ্রমিকদের বেতন পরিশোধে ডিজিটাল সুবিধা দেবে উপায় ও ন্যাচারাল ইন্ডিগো

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৪:০১ অপরাহ্ন ·

পোশাকশ্রমিকদের বেতন পরিশোধ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’ ও দেশের অন্যতম তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে।

এই চুক্তির আওতায় ন্যাচারাল ইন্ডিগোর কর্মীরা উপায়-এর মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন পাবেন। এর ফলে দ্রুত ও নিরাপদে বেতন পাওয়ার পাশাপাশি তাঁরা আরও সহজে ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে ন্যাচারাল ইন্ডিগোর বেতন ব্যবস্থাপনাও আরও সহজ ও কার্যকর হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ন্যাচারাল ইন্ডিগো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাচারাল ইন্ডিগো লিমিটেডের পরিচালক-অপারেশনস জাভেদ আহমেদ।  উপায় এর পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট বিজনেস প্রধান সাজ্জাদ আলম। এছাড়া আরএমজি বিজনেসের জেনারেল ম্যানেজার মো. নুরুজ্জামান এবং ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আরএমজি ডিভিশনের প্রধান শাহবাজ তালাতসহ উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ন্যাচারাল ইন্ডিগোর কর্মীদের ডিজিটাল আর্থিক সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি তৈরি পোশাক খাতে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়াতে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।