Corporate Sangbad
কর্পোরেট

আইয়ান জুট মিলের ১২ কোটি ৪৫ লাখ টাকার অগ্নিবীমা দাবি পরিশোধ করল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ন ·

আইয়ান জুট মিলের ১২ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৯৭২ টাকার অগ্নিবীমা দাবী পরিশোধ করল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি এর মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, আইয়ান জুট মিলস লিঃ, ফুলতলা, দৌলতপুর, খুলনা এর প্রতিনিধি  নুর হোসেন (পলাশ) সাহেবের নিকট অগ্নি বীমা দাবীর চেক হস্তান্তর করেন।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানী সচিব মোঃ আখতারুজ্জামান, সি.এফ.ও এ.কে.এম. মোস্তাক আহ&ম্মেদ খাঁন এবং দাবী বিভাগের প্রধান মোঃ নিজামউদ্দিন উপস্থিত ছিলেন।