বাংলাদেশর হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে নতুন রূপ দেওয়ার ধারাবাহিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, তুরস্কের বিখ্যাত কোচ হোল্ডিং -এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন ‘বেকো প্রাইম্যাক্স সিরিজ’ টেলিভিশন লাইনআপ।
এই উন্মোচন সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশন জার্নির আরও একটি নতুন মাইলফলক। এটি বাংলাদেশি গ্রাহকদের হাতের নাগালে বৈশ্বিক প্রযুক্তি ও তুর্কি ইঞ্জিনিয়ারিংয়ের মান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোম্পানির প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে। স্থানীয় উৎপাদন ও উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত পণ্য সরবরাহের পাশাপাশি দেশের শিল্প উন্নয়নে অবদান রেখে চলেছে।
বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজটি বাংলাদেশি পরিবারগুলোর জন্য উন্নত হোম এন্টারটেইনমেন্ট প্রযুক্তিকে আরও সহজলভ্য করার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। কিউলেড এবং মিনি এলইডি উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে নতুন এই লাইনআপে। এতে রয়েছে প্রিমিয়াম পিকচার কোয়ালিটি, ইন্টেলিজেন্ট ফিচার, ইমার্সিভ অডিও এবং নিরবচ্ছিন্ন স্মার্ট কানেক্টিভিটি, যা গ্রাহকদের দেবে একদম নতুন প্রজন্মের দারুণ এক ভিউয়িং এক্সপেরিয়েন্স।
বেকো প্রাইম্যাক্স QLED সিরিজ টেলিভিশন ৪৩”, ৫০”, ৫৫”এবং ৬৫” স্ক্রিন সাইজে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, এর ফ্ল্যাগশিপ ৭৫” Mini LED মডেলটিতে থাকা উন্নত কিউডি QD Mini LED প্রযুক্তি চমৎকার এক সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করে।
আধুনিক গ্রাহকদের পরিবর্তনশীল জীবনযাত্রার কথা মাথায় রেখে তৈরি এই সিরিজে রয়েছে কোয়ান্টাম ডট প্রযুক্তি, MEMC সহ HSR 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল এবং অফিশিয়াল গুগল টিভি প্ল্যাটফর্ম। ফলে নেটফ্লিক্স, ইউটিউব এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলোতে খুব সহজেই ব্যবহার করা যায়।
নতুন এই উন্মোচন প্রসঙ্গে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এইচ. এম. ফাইরোজ বলেন, "বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের উন্মোচন বাংলাদেশি গ্রাহকদের কাছে বৈশ্বিক প্রযুক্তি এবং তুর্কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের, তারই প্রতিফলন। আমাদের ট্রান্সফরমেশন যাত্রা এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে আমরা বিশ্বমানের উদ্ভাবন সবার জন্য সহজলভ্য করছি; সেই সাথে পুরো বাংলাদেশজুড়ে গ্রাহকদের উন্নত গুণমান, আধুনিক প্রযুক্তি ও সেরা মান নিশ্চিত করছি।"
সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত ব্যবহারের জন্য বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের সঙ্গে থাকছে ৪ বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে ওয়াল মাউন্টিং ও ফ্রি ইন্সটলেশন সুবিধা; যা সিঙ্গার বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে প্রদান করা হবে।
নতুন বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজটি এখন সারা দেশের সকল সিঙ্গার | বেকো শোরুম, অনুমোদিত ডিলার আউটলেট এবং singerbd.com -এ পাওয়া যাচ্ছে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্পর্কে
১৯০৫ সালে প্রতিষ্ঠিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তুরস্কের কোচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র একটি সহযোগী প্রতিষ্ঠান এবং এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান। ধারাবাহিক উদ্ভাবন এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে কোম্পানিটি তাদের রূপান্তরের যাত্রায় বৈশ্বিক প্রযুক্তি ও তুর্কি ইঞ্জিনিয়ারিংয়ের উদ্ভাবনী মানকে বাংলাদেশি গ্রাহকদের হাতের নাগালে নিয়ে আসছে। দেশব্যাপী রিটেইল ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত পণ্য সরবরাহের পাশাপাশি দেশের শিল্পোন্নয়নে ভূমিকা রাখতে এবং উদ্ভাবনী হোম অ্যাপ্লায়েন্স সমাধানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।