হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমš^য় আরও জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ& ইসলামী ব্যাংক পিএলসি।
বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং দেশের বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি বলেন, “হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকার, ব্যাংক এবং হজ এজেন্সিগুলোর মধ্যে কার্যকর সমš^য় অপরিহার্য| তিনি প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, ¯^চ্ছ ও দক্ষ করে তুলতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, “হজযাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করা আল-আরাফাহ& ইসলামী ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। পরিবর্তিত সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা হজ সেবায় প্রযুক্তি, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয় ঘটিয়েছি। হজযাত্রার প্রতিটি ধাপে সর্বোচ্চ সহযোগিতা প্রদান এবং সেবার মান আরও উন্নত করার মাধ্যমে হজযাত্রীদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
মতবিনিময় সভায় হজযাত্রীদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়| পাশাপাশি হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমš^য় বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।