সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ৪৫ কোটি ৬৯ লক্ষ ৫৯ হাজার ৯৪৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১২৯ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার ২১৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪১.৩৪ পয়েন্ট বেড়ে ৫৮৯৮.৯৬ ডিএস-৩০ মূল্য সূচক ১১.১৬ পয়েন্ট বেড়ে ২২২০.০০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৭৩ পয়েন্ট বেড়ে ১২০৩.৯৪ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইপিডিসি, ড্রাগন সোয়েটার, টেকনো ড্রাগ, এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইভেন্স টেক্সটাইল ও সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল পলিমার, আইএফআইসি ১ম মি. ফা., এক্সিম ব্যাংক ১ম মি. ফা., কুইন সাউথ টেক্সটাইল, এমবিএল ১ম মি. ফা., ইউনাইটেড ফাইন্যান্স, এনসিসিবি মি. ফা.-১, ১ম জনতা ব্যাংক মি. ফা., গ্রীনডেল্টা মি. ফা. ও এবিবি ১ম মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ইন্সু:, এসিআই ফর্মুলেশন, সিএসএটেক্স, টেকনো ড্রাগ, ফার কেমিক্যাল, মালেক স্পিনিং, অলটেক্স ইন্ডা:, পপুলার লাইফ ইন্সু:, আমান কটন ও নিউ লাইন।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৭৪৮২১৬২৯৪৫৭.৪০।