Corporate Sangbad
শেয়ারবাজার

১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১২:১১ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ জুলাই বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।