সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন একই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ৪৪ কোটি ৭১ লক্ষ ৫০ হাজার ৭৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৭১ কোটি ৩ লক্ষ ৮২ হাজার ৬৩৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬৬.৯৪ পয়েন্ট বেড়ে ৫৭১৯.৭৬ ডিএস-৩০ মূল্য সূচক ৩১.৪১ পয়েন্ট বেড়ে ২১৬২.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.৩১ পয়েন্ট বেড়ে ১১৫৬.৯৬ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৩ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, এনসিসি ব্যাংক, আইটিসি, ডমিনেজ স্টিল, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিডি থাই ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, দেশ গার্মেন্ট, ইন্দোবাংলা ফার্মা, ফারইস্ট নিটিং, ক্রাউন সিমেন্ট, ডমিনেজ স্টিল, ইন্টা: লিজিং, আইটিসি, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা. ও মিডল্যান্ড ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ডেফোডিল কম্পিউটারস, সিএপিএম আইবিবিএল মি. ফা., রিলায়েন্স ইন্সু:, ন্যাশনাল ফীডস, সানলাইফ ইন্সু:, মেঘনা কন্ডেন্সড মিল্ক, এসকে ট্রিমস, টুংহাই ইন্ডা:, জেনারেশন নেক্সট ও রিজেন্ট টেক্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৬৮০৯৩৮০০২৭০.০০।