Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের  উত্থানে লেনদেন শেষ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৪:১২ অপরাহ্ন ·

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২৬  কোটি ৬৭  লক্ষ ৪  হাজার ৮৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৪০ কোটি ২১ লক্ষ ৩৩  হাজার ১৭১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১১.৫৮ পয়েন্ট বেড়ে ৫৬১৬.৮৩  ডিএস-৩০ মূল্য সূচক ০.১০ পয়েন্ট বেড়ে ২১২৭.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮২ পয়েন্ট বেড়ে ১১৪০.৩২ পয়ন্টে দাঁড়িয়েছে| লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫  টি কোম্পানীর শেয়ার।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্র্যাক ব্যাংক, আইটিসি, বিডি থাই, ন্যাশনাল ফীডস, কেডিএস  এক্সেসোরীজ, আইপিডিসি, ডমিনেজ স্টিল ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নাহী অ্যালুমিনিয়াম, সোনারগাঁও টেক্সটাাইল, সার্প ইন্ডা:,  কেডিএস  এক্সেসোরীজ, আইসিবি,  আরামিট লি:, আইটিসি, মার্কেন্টাাইল  ইন্সু:, বাংলাদেশ ন্যাশনাল ইন্সু:  ও  সিএপিএম  আইবিবিএল মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লি:,  ইন্টা: লিজিং,  পিপলস লিজিং, বে-লিজিং, ফারইস্ট  লাইফ ইন্সু:, আইসিবি ইসলামিক ব্যাংক, প্যাসেফিক ডেনিমস,  নূরানী  ডাইয়িং,  টুংহাই ইন্ডা: ও  ইবিএল এনআরবি মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯০৮৬৭৮৬২৫২৪৬.০০।