Corporate Sangbad
শেয়ারবাজার

প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১২:২২ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS), শেয়ার প্রতি সম্পদ মূল্য (NAV) এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লোতে (NOCFPS) বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) বেক্সিমকো ফার্মার সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫.৩০ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৭৭ টাকা। অর্থাৎ, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার শেয়ার প্রতি আয় বেড়েছে ১.৫৩ টাকা।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) দাঁড়িয়েছে ৬.১৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৮০ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ১২৪.৩৪ টাকা। যেখানে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রতি শেয়ারে সম্পদ মূল্য ছিল ১১১.২৫ টাকা।