Corporate Sangbad
শেয়ারবাজার

২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১:০৭ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।