Corporate Sangbad
কর্পোরেট

এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন ·

এনসিসি ব্যাংক এর শরী‘আহ& সুপারভাইজরি কমিটির ১০তম সভা সম্প্রতি এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন।

এসময় শরী‘আহ& সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ ড. মোঃ আনোয়ার  হোসাইন  মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন সহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান এবং ইভিপি ও শরী‘আহ্ সেক্রেটারী আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় এনসিসি ইসলামিক ব্যাংকিং এর বিভিন্ন ধরনের আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে আলোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।