Corporate Sangbad
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিংয়ের মধ্যে সমঝোতা স্বারক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন ·

আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের জন্য ইএমআই সুবিধা আরও সম্প্রসারণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স বিপণন প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৭ জুন) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম; ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ ও হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ট্রেজারি মোঃ শাহ নওয়াজ এবং অফিসার - ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।       

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকেরা বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড থেকে পণ্য কেনার ক্ষেত্রে ০% সুদে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।