Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন ·

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬  টি কোম্পানির ৪১ কোটি ৬৩  লক্ষ ৫০  হাজার ৯৯৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৯৬  কোটি ১১  লক্ষ ২৩  হাজার ৫৫২  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৫.১৮ পয়েন্ট  কমে ৫৬০৫.৫৭  ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৮৩ পয়েন্ট কমে ২১১০.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৩৯ পয়েন্ট কমে ১১২৮.৯০ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯ টির, কমেছে ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানীর শেয়ার। 

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সামিট অ্যালায়েন্স পোর্ট, এনসিসি ব্যাংক, আইপিডিসি, ফাইন ফুডস, বেক্সিমকো  ফার্মা, বিডি থাই, ইভেন্স টেক্সটাইল, বিডি থাই ফুড,  রিলায়েন্স  ইন্সু: ও  ন্যাশনাল ফীড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিবি  এম্পøয়ী মি. ফা. স্কীম ১, ন্যাশনাল ফীড, বিডি থাই,  ভিএফএস থ্রেড ডাইয়িং, ইভেন্স টেক্সটাইল, ড্রাগন সুয়েটার, বিডি থাই ফুড,  এমএল ডইিয়িং, প্রাইম লাইফ ইন্সু: ও  এআইবিএল ১ম ইসলামি মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো, মাইডাস ফাইন্যান্স, সানলাইফ  ইন্সু:,  রিজেন্ট টেক্সটাইল, এনআরবি  ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালি  লাইফ ইন্সু:, সোনারগাঁও টেক্সটাইল,  ইউনিয়ন ক্যাপ ও রেনউইক যজ্ঞেশ্বর।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৯৩৪৫৫৪৫৩৯৬১.২০।