এসবিএসি ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৫ জুন) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।
সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, পরিচালক একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং মেজর (অব.) আবু ফাতেহ মোঃ বশিরুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর সশরীরে উপস্থিত ছিলেন।
এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্বে) তৌহিদুর রহমান এফসিএস।
ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৪ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।