Corporate Sangbad
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন ·

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায়ের জন্য “লিটিগেশন ম্যানেজমেন্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান বলেন, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, আমানতকারীদের তহবিলের সুরক্ষা এবং ব্যাংকের সামগ্রিক সুশাসন জোরদার করার জন্য শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত জরুরি। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে সঠিক আইনি কৌশল অবলম্বন, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যকর মনিটরিং ও ফলোআপের ওপর গুরুত্বরোপ করেন। এসময় তিনি ব্যাংকে চলমান ৯০ দিনব্যাপী ‘শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান’ সফল করতে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে একক ও সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

কর্মশালায় ঢাকার বিজ্ঞ অর্থঋণ আদালতের বিচারক ও যুগ্ম জেলা জজ মোঃ মোশাররফ হোসেন সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন| এসময় তিনি আইনি প্রক্রিয়া, লিটিগেশনের সাধারণ চ্যালেঞ্জসমূহ, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের জন্য নিষ্পত্তি ব্যবস্থার ওপর বাস্তবসম্মত ধারণা ও বিচারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী| কর্মশালায় ব্যাংকের ইভিপি ও চিফ লিগাল অফিসার সরাফত উল্লাহ, এসএভিপি এস এম জুলকার নাইন এবং পিও ও সমš^য়কারী মোঃ শামীম উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণ ব্যাংকের লিটিগেশন ম্যানেজমেন্ট কাঠামোকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ে ইতিবাচক অবদান রাখবে।