Corporate Sangbad
শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন ·

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। এনিয়ে টানা ৪ কার্যদিবস দেশের পুঁঁজিবাজারে উত্থান ধারা অব্যাহত থাকলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ৪৩ কোটি ১৪ লাখ ৫১ হাজার ৯১৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৫১ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৯৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩.৩৪ পয়েন্ট বেড়ে ৫৪৭৫.০০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.১৯ পয়েন্ট বেড়ে ২০৬৮.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯.৯১ পয়েন্ট বেড়ে ১১০৮.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মাসিউটিক্যালস, মনোস্পুল বাংলাদেশ, মুন্নু সিরামিক, কাসেম ইন্ডাস্ট্রিস, তৌফিকা ফুডস, যমুনা ব্যাংক, সানলাইফ ইন্সুরেন্স, মীর আক্তার হোসেন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জেনেক্স ইনফোসিস, রিলায়েন্স ইন্সুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, প্রিমিয়ার সিমেন্ট, নর্দান ইসলামি ইন্সুরেন্স, সিলকো ফার্মাসিটিক্যালস, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: যমুনা ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, মেঘনা কনডেন্সড মিল্ক, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, বে লিজিং, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং, এ্যাপেক্স ট্যানারি।

আজ ডিএসই'র বাজার মূলধন: ৬৯২৯৭৬১৮৫৭১৬৬।