Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের বড় পতনে লেনদেন শেষ

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন ·

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২  টি কোম্পানির ২৯ কোটি ৩৮  লক্ষ ৭৪  হাজার ৬৮৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৬৮  কোটি ২৩  লক্ষ ১৯ হাজার ৮১১  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৯.০৪  পয়েন্ট   কমে ৫২২৬.১৮ ডিএস-৩০ মূল্য সূচক ১১.১১ পয়েন্ট কমে ১৯৭০.৫৬  পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫৭ পয়েন্ট কমে ১০৬২.৫৫  পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯  টির, কমেছে ২২৮  টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টি কোম্পানীর শেয়ার।  
 

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:এনসিসি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্সু:, ডমিনেজ স্টিল,  এশিয়াটিক  ল্যাব, টেকনো ড্রাগ, আরডি ফুড, এপেক্স স্পিনিং, মুন্নু ফেব্রিকস, মীর আখতার ও শাইনপুকুর সিরামিকস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আইসিবি,  ন্যাশনাল ফীডস, টেকনো ড্রাগ, ইউনিয়ন ইন্সু:, ফার কেমিক্যাল, ইস্টার্ন  লুব্রিকেন্টস,  ন্যাশনাল হাউজিং,  সিলভা ফার্মা, বেঙ্গল উইন্ডসোর ও পেনিনসুলা চিটাগাং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারী, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস  ফাইন্যান্স, ইন্টা: লিজিং,  পিপলস লিজিং, কুইনসাউথ টেক্সটাইল,মেঘনা সিমেন্ট ও  পূরবী জেনারেল ইন্সু:।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭৬৩০৭৩৫০৫৯০২.০০।