Corporate Sangbad
কর্পোরেট সংবাদ

অগ্রণী ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

অগ্রণী ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৬ মে) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র পরিচালক মুজাফফর আহম্মদ (এফসিএমএ), ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। 

ব্যাংকের মহাব্যবস্থাপকগণ, সার্কেল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং অঞ্চল প্রধানগণ এ কর্মশালায় অংশ নেন।  ব্যাংকিং খাতের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদন্ড নিশ্চিত করতে আইএফআরএস-৯ কর্মশালার আয়োজন করা হয়।  আইএফআরএস-৯ বাস্তবায়ন এবং ঋণ বা বিনিয়োগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি (Expected Credit Loss) মূল্যায়ন কাজে গতিশীল আনয়নে বাংলাদেশ ব্যাংকের ফ্যাসিলিটেটরসহ বিভিন্ন ব্যাংকের সিএফও এবং হেড অফ ট্রেজারী কর্মশালায় সেশন পরিচালনা করেন।