রাজধানীর বনানীতে নতুন একটি প্রিমিয়াম টেক শোরুমের যাত্রা শুরু করেছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এরনা (EERNA) লিমিটেড।
সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শোরুমটি উদ্বোধন করেন এরনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে দেশের প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের একই ছাদের নিচে সব ধরনের আধুনিক প্রযুক্তি পণ্য পৌঁছে দিতেই এই শোরুমটি চালু করা হয়েছে। এখানে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড Honor (অনার)-এর স্মার্টফোন এবং Sony (সনি)-এর টিভি ও হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
নতুন এই শোরুমে ল্যাপটপ, গেমিং পিসি, কাস্টম পিসি, স্মার্টফোন, বিভিন্ন গ্যাজেট, নেটওয়ার্কিং সল্যুশন এবং অফিস ইকুইপমেন্টের বিশাল সংগ্রহ রয়েছে। গ্রাহকরা সরাসরি পণ্যগুলো পরখ করে দেখার (Experience) সুযোগ পাবেন।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য শোরুমটিতে চলছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। প্রযুক্তিপ্রেমীরা এখন থেকেই বনানীর এই নতুন আউটলেটে গিয়ে তাদের পছন্দের পণ্যটি সংগ্রহ করতে পারবেন।